Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নোয়াখালীকে উড়িয়ে দিয়ে বিপিএল শুভসূচনা চট্টগ্রামের

বোলারদের দাপুটে পারফরম্যান্স ও ওপেনার মির্জা তাহির বেগের ফিফটির ওপর ভর করে বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসকে বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ৬৫ রানের জয়ে টুর্নামেন্টে শুরু করেছে বন্দরনগরীর দলটি।

১৭৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস ১৮.২ ওভারে ১০৯ রানেই গুটিয়ে যায়। শুরুটা আশাব্যঞ্জক হলেও দ্রুত উইকেট হারাতে থাকে দলটি। ওপেনার হাবিবুর রহমান সোহান ১৫ রান করে শরিফুল ইসলামের বলে আউট হওয়ার পরই ছন্দ হারায় নোয়াখালী। সাব্বির হোসেন ও অধিনায়ক সৈকত আলী দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে। জাকের আলী অনিকও ব্যর্থ হন, মাত্র ৬ রান করে শেখ মেহেদীর ঘূর্ণিতে কাবু হন তিনি।

মাঝের দিকে মাজ সাদাকাত ৩৮ এবং আবু হায়দার রনি ২৮ রান করে কিছুটা লড়াই দেখালেও বড় হার এড়াতে পারেনি নোয়াখালী। চট্টগ্রামের বোলারদের মধ্যে বাঁহাতি স্পিনার তানভির ইসলাম খরুচে হলেও তুলে নেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম রয়্যালস ৬ উইকেট হারিয়ে তোলে ১৭৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেন পাকিস্তানি ব্যাটার মির্জা তাহির বেগ। ৬৯ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ২টি ছক্কা মারেন।

ওপেনার নাঈম শেখ দ্রুত ফিরে গেলেও মির্জা বেগের সঙ্গে মাহফিজুল ইসলাম (১৬) ও মাহমুদুল হাসান জয়ের (১৭) ছোট কিন্তু কার্যকর জুটিতে শক্ত ভিত পায় চট্টগ্রাম। শেষদিকে অধিনায়ক শেখ মেহেদী হাসান ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে লড়াকু সংগ্রহে পৌঁছে দেন।

নোয়াখালীর বোলারদের মধ্যে সাব্বির হোসেন নেন ২টি উইকেট। হাসান মাহমুদ, মেহেদী রানা, জহির খান ও মাজ সাদাকাত নেন একটি করে উইকেট।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

নোয়াখালীকে উড়িয়ে দিয়ে বিপিএল শুভসূচনা চট্টগ্রামের

আপডেট টাইম : 12:50:18 am, Saturday, 27 December 2025