Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

২ লাখ ৯৩ হাজার প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে গত আট দিনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ২ লাখ ৯৩ হাজার ১৪৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বিষয়টি বাসসকে নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এবং তার আগের সাত দিনে বিভিন্ন দেশে প্রবাসী ভোটারদের কাছে এসব পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

সালীম আহমাদ খান বলেন, দেশে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধন সংখ্যাও বাড়বে বলে আশা করা হচ্ছে। সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন মিলিয়ে এই সংখ্যা ১০ লাখে পৌঁছাতে পারে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, শুধু গতকাল শুক্রবারই বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ হাজার ৩৬০ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরবে সর্বাধিক ২২ হাজার ব্যালট প্রেরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি এবং সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়।

সব মিলিয়ে গত আট দিনে প্রবাসী ভোটারদের কাছে মোট ২ লাখ ৯৩ হাজার ১৪৭টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ৫৭ হাজার ৩৪৩টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

২ লাখ ৯৩ হাজার প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি

আপডেট টাইম : 01:46:04 pm, Saturday, 27 December 2025