সিডনী, অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া প্রবাসী নরসিংদীর জুবায়ের পরিবারের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) সিডনির অন্যতম মনোরম নান্দনিক সি- বিচ ব্রাইটন (ডলস পয়েন্ট) এলাকায় পরিবারের সদস্য নিকট ও আত্মীয় নিয়ে এই মিলনমেলার আয়োজন করেন জুবায়ের মিয়া। ব্যস্ত প্রবাস জীবনের মাঝেও এই দিনটি হয়ে ওঠে স্মৃতিময়—যেখানে সময় থেমে যায়, আর একসঙ্গে বসে হাসি, গল্প আর স্মৃতিচারণে মেতে ওঠেন সবাই। হাজার মাইল দূরে দেশ। তবুও হৃদয়ের গভীরে লালন করা শিকড়ের টান, আত্মীয়তার বন্ধন আর পারিবারিক ভালোবাসাই যেন প্রবাস জীবনের সবচেয়ে বড় শক্তি।
জুবায়ের মিয়া বলেন, অস্ট্রেলিয়ায় আমাদের নিকট আত্মীয় ও পরিবারের প্রায় দেড় শতাধিক সদস্য বসবাস করেন। তাই পরিবারের সকল সদস্যদের ঐক্যবদ্ধ রাখতে এবং সু-সম্পর্ক বজায় রাখতে প্রতি বছর এই আয়োজন করা থাকি।
দিনব্যাপী আয়োজনে ছিল বিশেষ আচার অনুষ্ঠান, যা পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধের প্রতীক হিসেবে পালন করা হয়। প্রায় শতাধিক সদস্যের উপস্থিতিতে মিলনমেলাটি রূপ নেয় এক প্রাণবন্ত উৎসবে। শিশুদের কোলাহল, নারীদের হাসি আর প্রবীণদের অভিজ্ঞতার গল্পে পুরো আয়োজন জুড়ে ছিল এক উষ্ণ পারিবারিক আবহ।
জুবায়ের মিয়া বলেন, পরিবারের এই মিলনমেলা তাই শুধু একটি পারিবারিক আয়োজন নয়—এটি প্রবাসে থেকেও দেশ, মানুষ ও সম্পর্ককে বুকে আগলে রাখার এক অনন্য দৃষ্টান্ত।
শিশু, নারী ও সব বয়সীদের জন্য আয়োজন করা হয় নানা ক্রীড়া প্রতিযোগিতা ও বিনোদনমূলক খেলাধুলা। প্রিয়জনের পাশে বসে সময় কাটিয়ে উপভোগ করেন মিলনমেলার আনন্দ। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার, যা আয়োজনকে করে তোলে আরও আনন্দঘন।
এই মিলনমেলায় বিশিষ্ট সমাজসেবক এনামুলের সহায়তায় শিক্ষক ও সাংবাদিকদের উপস্থিতি আয়োজনকে দেয় ভিন্ন মাত্রা। পারিবারিক এই মিলনমেলা যেন শুধু আত্মীয়দের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রবাসী সমাজের একটি সামাজিক বন্ধনে রূপ নেয়।
মিলনমেলায় উপস্থিত ছিলেন, জুবায়ের আহমেদ, এনামুল হোসাইন,মনির খান , সিডনির স্বনামধন্য একাউন্টেন্ট মারুফ আহমেদ ,আনোয়ার হোসেন শাওন ,আশরাফুল আলম বাবুল,টিটো হক, প্রধান শেফ -ফাগুন হোসেন – ,তৌফিকুল ইসলাম সোহান,সামিও আহমেদ,রিফাত হোসেন,রঞ্জু আহমেদ,তামান্না হোসেন, সামান্থা আহমেদ ,, আফনান আহমেদ, আরহাম আহমেদ, জারিফ জুবায়ের, আরশান হোসাইন, এহসান হক, উজ্জ্বল সানজিদ, ফারিবা আক্তার, শারমিন জাহান, রেখা আক্তার, জিয়াউর রহমান সিকদার, বরিশাল বিশবিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেশর সুহাইলা সুমাইয়া শৈলী, ইফসার খাঁন, আমাতুর রহমান, আফশিন খাঁন, নুরুন্নেসা বেগম, স্বপ্নহারা বেগম, লাকি আক্তার, জালাল উদ্দিন, তানভীর আহমেদ ও অনন্না আক্তার সহ বাংলাদেশ থেকে আগত অনেক আত্মীয় স্বজন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।
অংশগ্রহণকারীরা বলেন, এমন আয়োজন প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মকে তাদের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরিবার, সংস্কৃতি ও পারস্পরিক সহমর্মিতার যে শিক্ষা এখানে পাওয়া যায়, তা প্রবাস জীবনে ভীষণ প্রয়োজনীয়।
উল্লেখ্য, জুবায়ের অস্ট্রেলিয়ায় স্বীকৃত সামাজিক কল্যাণকর্মী। তিনি একজন সফল কৌশলগত ব্যবসায়িক নেতা, যিনি জ্বালানি, পুনর্ব্যবস্থাপনা ব্যবস্থাপনা এবং পরিবেশগত স্থায়িত্ব খাতে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। কর্পোরেট সম্পর্ক, স্টেকহোল্ডার এনগেজমেন্ট, প্রকল্প ব্যবস্থাপনা ও নীতি বাস্তবায়নে তাঁর দক্ষতা অত্যন্ত শক্তিশালী, এবং এসব ক্ষেত্রে তাঁর সফলতার রেকর্ড অনবদ্য। বহুসাংস্কৃতিক ও গতিশীল পরিবেশে কার্যকর দলগত চেতনার মাধ্যমে প্রতিষ্ঠানকে লক্ষ্যভেদে পরিচালিত করতে তিনি পছন্দ করেন।
তিনি মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), মাস্টার অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) এবং অস্ট্রেলিয়ার টিএএফই থেকে অ্যাডভান্স সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্ক একাডেমিক ডিগ্রি অর্জন করেছেন।
এছাড়াও তিনি আন্তর্জাতিক দাতব্য সংস্থা সিআরপিএস ফাউন্ডেশনের লিড ইন্টারন্যাশনাল অ্যাম্বাসাডর, সার্কুলার ইকোনমি এশিয়ার বোর্ড সদস্য, বাংলাদেশ অস্ট্রেলিয়া দুর্যোগ ত্রাণ কমিটির সাধারণ সম্পাদক, অস্ট্রেলিয়ান রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের সদস্য ও জিরো ওয়েস্ট অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে দায়িত্ব পালন করছেন। জুবায়ের মিয়া ময়লা বেবস্থাপনা ও রিসাইক্লিং এর আন্তর্জাতিক পরামর্শক হিসাবে কাতার, হংকং ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও সৌদি আরব সহ ভিবিন্ন দেশে কাজের অভিজ্ঞতা রয়েছে।অস্ট্রেলিয়ায় বিভিন্ন কাজের জন্য তিনি পেয়েছেন কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড(২০২৩) ।
জুবায়ের একজন দূরদর্শী, বাণিজ্যিকভাবে প্রাজ্ঞ ব্যবসায়িক পেশাজীবী, যিনি প্রতিষ্ঠানের লক্ষ্য অনুযায়ী ব্যবসায়িক কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের সক্ষমতা বজায় রাখেন।
তিনি গুণগত সেবা, ব্যবসা ও সুনামের সঙ্গে কাজ করতে পছন্দ করেন। জুবায়ের একজন নেতা, যিনি পরিকল্পনা, গবেষণা, নীতি প্রণয়ন ও সামগ্রিক দল ব্যবস্থাপনায় সমন্বিত দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন।

প্রবাসীর কথা ডেস্ক 

















