গ্রিসের রাজধানী এথেন্সে এক সড়ক দুর্ঘটনায় হান্নান হাওলাদার (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ডেলিভারি কর্মী ছিলেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এথেন্সের হালান্দ্রী এলাকায় ডেলিভারি কাজে ব্যবহৃত মোটরসাইকেল চালানোর সময় একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে গ্রিসের জরুরি সেবা সংস্থা ইকেএভি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হান্নান হাওলাদার বাংলাদেশের মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা। তিনি লতিফ হাওলাদারের সন্তান এবং দীর্ঘদিন ধরে গ্রিসে বসবাস করে জীবিকার তাগিদে ডেলিভারি পেশায় কাজ করছিলেন।

প্রবাসীর কথা ডেস্ক 
















