Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সুপার ওভারে রংপুরকে হারালো রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নাটকীয় এক ম্যাচে নিশ্চিত জয় হাতছাড়া করেছে রংপুর রাইডার্স। শেষ মুহূর্তের ভুলে ম্যাচ টাই হয়ে যায়, পরে সুপার ওভারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে পরাজিত হয় রংপুর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও রংপুর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে রাজশাহী। জবাবে একই রান সংগ্রহ করে রংপুর, ফলে ম্যাচের নিষ্পত্তি গড়ায় সুপার ওভারে। বিপিএলের ইতিহাসে এটি ছিল তৃতীয় সুপার ওভারের ম্যাচ; এর আগে ২০১৯ ও ২০২০ মৌসুমে এমন ঘটনা ঘটেছিল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহী শুরুতে ভালো ভিত পায়। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও শাহিবজাদা ফারহানের ৯৩ রানের জুটি দলকে শক্ত অবস্থানে নেয়। তবে এই জুটির ভাঙনের পর বড় সংগ্রহে পৌঁছাতে পারেনি তারা। ফারহান ৪৬ বলে ৮ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৬৫ রান করেন, আর শান্ত করেন ৪১ রান। রংপুরের বোলারদের মধ্যে আলিস আল ইসলাম ১৬ রানে ২ উইকেট নেন। ফাহিম আশরাফ ৩ উইকেট পেলেও খরচ করেন ৪৩ রান, আর মোস্তাফিজুর রহমান নেন ১ উইকেট।

লক্ষ্য তাড়ায় রংপুর শুরু থেকেই এগিয়ে ছিল। লিটন দাস দ্রুত ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে তাওহীদ হৃদয় ও দাউদ মালানের শতরানের জুটি ম্যাচকে সহজ করে তোলে। হৃদয় ৩৯ বলে ৫৩ রান করে আউট হন। মালান এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন, তবে অন্যপ্রান্তের ব্যাটাররা তাকে যথাযথ সহায়তা দিতে ব্যর্থ হন।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৭ রান। স্ট্রাইকে যেতে না পেরে অপরাজিত ৬৩ রানে থাকা মালান দেখেন সতীর্থদের ব্যর্থতা। শেষ বলে প্রয়োজনীয় রান তুলতে না পারায় ম্যাচ টাই হয় এবং গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেন রিপন। তিনি ৬ বলে মাত্র ৬ রান দেন এবং একটি উইকেট নেন। জবাবে রংপুরের হয়ে মোস্তাফিজুর রহমান বোলিং করতে এসে শুরুতেই বাউন্ডারি হজম করেন। তানজিদ তামিমের ব্যাটে তৃতীয় বলেই জয় নিশ্চিত করে রাজশাহী।

এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে ৬ পয়েন্টে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে, ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রংপুর রাইডার্স।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

সুপার ওভারে রংপুরকে হারালো রাজশাহী

আপডেট টাইম : 11:38:02 pm, Thursday, 1 January 2026