Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার ১১৬ সরকারি কর্মকর্তা

সৌদি আরবে দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের অন্তত ১১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে। দেশটির ওভারসাইট অ্যান্ড অ্যান্টি-করাপশন অথরিটি (নাজাহা) দীর্ঘ তদন্তের পর এসব গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করে।

গালফ নিউজ জানায়, আরবি দৈনিক ওকাজ-এর প্রতিবেদনের বরাতে নাজাহা জানিয়েছে— ২০২৫ সালের ডিসেম্বর মাসজুড়ে দেশব্যাপী চালানো একাধিক অভিযানে মোট ৪৬৬ জনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়। ওই সময় দুর্নীতিবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ১ হাজার ৪৪০টি তদারকি ও পরিদর্শন অভিযান পরিচালিত হয়।

জিজ্ঞাসাবাদে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্র, পৌর ও আবাসন, শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন। তদন্তে মূলত ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে আসে।

নাজাহা জানায়, এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং অভিযুক্তদের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতিও চলছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আটক ১১৬ জন সন্দেহভাজনের মধ্যে কয়েকজনকে পরবর্তীতে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি খাতে দুর্নীতি নির্মূল করাই এ অভিযানের মূল লক্ষ্য।

এ ছাড়া আর্থিক বা প্রশাসনিক দুর্নীতির বিষয়ে সন্দেহজনক তথ্য নির্ধারিত মাধ্যমে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে নাজাহা। এ জন্য টোল-ফ্রি নম্বর ৯৮০ এবং সংস্থাটির নিজস্ব ওয়েবসাইট ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী জাতীয় উদ্যোগকে শক্তিশালী করতে জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার ১১৬ সরকারি কর্মকর্তা

আপডেট টাইম : 04:07:38 pm, Friday, 2 January 2026