Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

মাদুরোর আটকাবস্থার ছবি প্রকাশ করলেন ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটকাবস্থার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ছবিটি শেয়ার করে ট্রাম্প দাবি করেন, ছবিটি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ইও জিমার ভেতরে তোলা এবং সেখানে থাকা ব্যক্তি নিকোলাস মাদুরো।

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইউএসএস ইও জিমা যুদ্ধজাহাজেই মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হচ্ছে। পরে সামাজিক মাধ্যমে দেওয়া ছবিটি সেই দাবির সঙ্গেই মিল রেখে প্রকাশ করা হয়।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ধূসর রঙের ট্র্যাকস্যুট পরা এক ব্যক্তি চোখে আই-মাস্ক ও কানে হেডফোন পরে বসে আছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, ছবির ওই ব্যক্তিই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো।

এর আগে শনিবার ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে একটি মার্কিন যুদ্ধজাহাজে করে নিউইয়র্কে নেওয়া হচ্ছে।

ট্রাম্প জানান, “হেলিকপ্টারে করে তাদের যুদ্ধজাহাজে তোলা হয়েছে। যাত্রাটা বেশ আরামদায়ক ছিল— আমি নিশ্চিত তারা সেটা উপভোগ করেছেন। তবে এটাও মনে রাখতে হবে, তারা বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী।”

এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

মাদুরোর আটকাবস্থার ছবি প্রকাশ করলেন ট্রাম্প

আপডেট টাইম : 11:21:51 pm, Saturday, 3 January 2026