Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

‘রুহ বাবা’র সঙ্গে বলিউডে পা, ফের হিন্দি ছবিতে প্রান্তিকা

বলিউড ব্লকবাস্টার ‘ভুলভুলাইয়া ৩’-তে ‘রুহ বাবা’ খ্যাত কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করে নজর কেড়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী প্রান্তিকা দাস। সেই অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই নতুন বছর শুরুতেই তিনি আবারও হিন্দি সিনেমার পর্দায় আসছেন—এবার কেন্দ্রীয় চরিত্রে।

নতুন ছবির নাম ‘জোর’, যা হরর-কমেডি ঘরানার। তিন বন্ধুর গল্পের ওপর নির্মিত এই সিনেমাটি ১৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রান্তিকা নিজের অভিনয়কে ক্যারিয়ারের বড় মাইলফলক মনে করছেন, বিশেষ করে কার্তিক আরিয়ানের মতো তারকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে অনুপ্রাণিত করেছে।

ছবিতে প্রান্তিকা ‘সরস্বতী’ নামের উচ্চাকাঙ্ক্ষী তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। তার ভাষ্যে, “হিন্দি ছবিতে কাজ করার আলাদা আনন্দ আছে। এতে দেশের সকল মানুষের কাছে পৌঁছানো যায়। ‘জোর’-এ আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। সরস্বতী তার লক্ষ্য অর্জনের জন্য যেকোনো পর্যায়ে যেতে পারে এবং নিজের সৌন্দর্যকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দ্বিধাবোধ করে না।”

শুটিং অভিজ্ঞতা নিয়ে প্রান্তিকা বলেন, “হরর-কমেডি হওয়ার কারণে শুটিং সেটে অনেক মজা হয়েছে। তবে ভয়ের দৃশ্যে অভিনয় করতে গিয়ে সত্যিই শিউরে উঠেছিলাম। ছবিতে প্রচুর ভিএফএক্সের কাজও রয়েছে।”

ছবিতে প্রান্তিকার সঙ্গে অন্য দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ঋষভ রাজ চাড্ডা এবং আকাশ মাখিজা। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শক্তিমান অভিনেতা জয় সেনগুপ্তকে। বছরের শুরুতেই বড় পর্দায় প্রান্তিকার এই নতুন উদ্যোগ কতটা সফল হয়, সেটাই এখন দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য অপেক্ষার বিষয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

‘রুহ বাবা’র সঙ্গে বলিউডে পা, ফের হিন্দি ছবিতে প্রান্তিকা

আপডেট টাইম : 11:09:49 pm, Saturday, 3 January 2026