Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সিলেটকে ৯ উইকেটে হারালো শীর্ষে চট্টগ্রাম রয়্যালস

মাত্র ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ম্যাচ নিজেদের মুঠোয় নিয়ে নেয় চট্টগ্রাম রয়্যালস। ওপেনিং জুটিতেই উঠে আসে ১১৫ রান—ফলে স্বাগতিক সিলেট টাইটান্সের আর ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকেনি।

মোহাম্মদ নাঈম ও অ্যাডাম রজিংটনের দাপুটে ব্যাটিংয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্সকে ১৬ ওভারের মধ্যেই ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় চট্টগ্রাম। নাঈম ৫২ রান করে আউট হলেও ইংলিশ ব্যাটার রজিংটন অপরাজিত থাকেন ৭৩ রানে।

১২৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নাঈম ও রজিংটন ১৩.৪ ওভারে ১১৫ রানের দুর্দান্ত জুটি গড়েন। ৩৭ বলে ৫২ রানের ইনিংসে নাঈম চারটি চার ও তিনটি ছক্কা হাঁকান। এরপর জয়ের বাকি কাজ সহজেই শেষ করেন রজিংটন ও সাদমান ইসলাম। ৫৩ বলে ৭৩ রান করা রজিংটনের ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা। সাদমান ইসলাম অপরাজিত থাকেন ৩ রানে।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম রয়্যালস। ব্যাট করতে নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের চাপে পড়ে সিলেট টাইটান্স। আজমতউল্লাহ ওমরজাই শেষ দিকে ৪১ বলে ৪৪ রান না করলে দলটির সংগ্রহ হয়তো তিন অঙ্ক ছুঁতই না।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১২৬ রান। পারভেজ হোসেন ইমন ও রাহাতুল ফেরদৌস করেন ১৭ রান করে, জাকির হাসান যোগ করেন ১৫ রান। চট্টগ্রামের হয়ে মেহেদী হাসান ও মির্জা বেগ নেন দুটি করে উইকেট।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস। চার ম্যাচে তাদের পয়েন্ট ৬। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

সিলেটকে ৯ উইকেটে হারালো শীর্ষে চট্টগ্রাম রয়্যালস

আপডেট টাইম : 04:50:58 pm, Sunday, 4 January 2026