Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

জানুয়ারির ৪ দিনে দেশে রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার

চলতি জানুয়ারির প্রথম চার দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ৪৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে প্রবাহিত হয়েছে প্রায় ১১ কোটি ৬৫ লাখ ডলার রেমিট্যান্স

সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জানুয়ারি মাসের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে মোট ৪৬ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২২ কোটি ৭০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, শুধু ৪ জানুয়ারি একদিনেই দেশে এসেছে ২০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

এর আগে সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। এটি চলতি অর্থবছরের যেকোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে মাসভিত্তিক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

জানুয়ারির ৪ দিনে দেশে রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার

আপডেট টাইম : 08:53:56 pm, Monday, 5 January 2026