Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রসমূহের মধ্যে উদ্ভূত যেকোনো বিরোধ বা সংকট নিরসনে কূটনৈতিক সংলাপই সবচেয়ে গ্রহণযোগ্য ও কার্যকর উপায়। বাংলাদেশ মনে করে, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির প্রতি বাংলাদেশের অবিচল অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কর্মকর্তারা মার্কিন গণমাধ্যম সিবিএসকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারাকাসে হামলার নির্দেশ দিয়েছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস কোনো বিবৃতি দেয়নি।

পরে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানান, মার্কিন বাহিনী ভেনেজুয়েলা এবং দেশটির নেতৃত্বকে লক্ষ্য করে ব্যাপক পরিসরের সামরিক অভিযান পরিচালনা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার পরিচালিত অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ

আপডেট টাইম : 05:34:31 pm, Monday, 5 January 2026