Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

শৈত্যপ্রবাহের মধ্যেই আরও তাপমাত্রা কমার আভাস

জানুয়ারি মাসজুড়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে শীতের দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে যেসব জেলার ওপর শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও বিস্তৃত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি জানুয়ারিতে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ অতিক্রম করতে পারে এবং কোনো কোনো এলাকায় তাপমাত্রা আরও নেমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ বলেন, বর্তমানে দেশে যে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে, তা আপাতত অব্যাহত থাকবে। কোথাও কোথাও তাপমাত্রা সামান্য বাড়লেও সার্বিকভাবে শীতের পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসবে না। তবে এক সপ্তাহের মধ্যে নতুন করে কিছু এলাকায় আবারও তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার পর দেশের আট বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় দুপুর ১২টার আগ পর্যন্ত সূর্যের দেখা নাও মিলতে পারে। তবে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার পর সূর্যালোক দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার ভোরে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়তে পারে। সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।

এরই মধ্যে আজ ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে পড়ে। ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের জানুয়ারি মাসের আবহাওয়া পর্যালোচনায় বলা হয়েছে, এ মাসে নদ-নদীর পানি প্রবাহ স্বাভাবিক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কখনও কখনও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়বে।

এছাড়া জানুয়ারি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই। এ সময়ে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ১ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩ দশমিক ৫০ থেকে ৫ দশমিক ৫০ ঘণ্টার মধ্যে থাকতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

শৈত্যপ্রবাহের মধ্যেই আরও তাপমাত্রা কমার আভাস

আপডেট টাইম : 09:00:03 pm, Monday, 5 January 2026