Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

ডিসেম্বরে যেসব দেশ থেকে সর্বাধিক রেমিট্যান্স এসেছে

সদ্য সমাপ্ত বছরের ডিসেম্বর মাসে দেশে মোট ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ সময় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে সর্বাধিক প্রবাসী আয় এসেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ শীর্ষ ১০ রেমিট্যান্স প্রেরণকারী দেশের তালিকায় রয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর মাসে সৌদি আরব থেকে দেশে রেমিট্যান্স এসেছে ৪৯ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা ছিল সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে এসেছে ৪৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার।

এ ছাড়া যুক্তরাজ্য থেকে এসেছে ৪০ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলার, মালয়েশিয়া থেকে ৩২ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলার এবং যুক্তরাষ্ট্র থেকে এসেছে ২৫ কোটি ৯২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

শীর্ষ ১০ তালিকায় থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে ইতালি থেকে এসেছে ১৯ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার, ওমান থেকে ১৮ কোটি ৪ হাজার ডলার, কুয়েত থেকে ১৬ কোটি ৪৩ লাখ ৯০ হাজার ডলার, কাতার থেকে ১৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার এবং সিঙ্গাপুর থেকে এসেছে ১১ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, ডিসেম্বর মাসে প্রাপ্ত ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত মার্চ মাসে, যখন প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

ডিসেম্বরে যেসব দেশ থেকে সর্বাধিক রেমিট্যান্স এসেছে

আপডেট টাইম : 11:28:06 am, Wednesday, 7 January 2026