Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট’, বাংলাদেশিদের অংশগ্রহণ

মালয়েশিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক ওপেন সোর্স শিক্ষা উদ্যোগ ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ জানুয়ারি) ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম)-এর জোহর বাহরু ক্যাম্পাসে এই বিশেষ ইভেন্টের আয়োজন করা হয়।

বিশ্বজুড়ে জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস-কে একাডেমিক অঙ্গনে আরও জনপ্রিয় করা এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

এই আন্তর্জাতিক ইভেন্টের নেতৃত্বে ছিলেন একঝাঁক মেধাবী বাংলাদেশি তরুণ। ইভেন্টের লিড অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহীম এবং কো-লিড অর্গানাইজার ছিলেন ওয়েব ডেভেলপার নাসিম মিয়া। তাদের সঙ্গে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আরও পাঁচজন অভিজ্ঞ সংগঠক যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে মোট চারজন স্পিকার বক্তব্য রাখেন। বাংলাদেশ থেকে স্পিকার হিসেবে উপস্থিত নাসিম মিয়া তার বক্তব্যে ওয়ার্ডপ্রেস স্কিল ডেভেলপমেন্ট, ওপেন সোর্স কন্ট্রিবিউশন এবং ডিজিটাল ক্যারিয়ার গঠনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের দেখান, কীভাবে ওয়ার্ডপ্রেস শিখে বৈশ্বিক কমিউনিটির অংশ হওয়া যায় এবং আন্তর্জাতিক বাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।

ইভেন্টটির সফল বাস্তবায়নে বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। রেজিস্ট্রেশন থেকে শুরু করে ইভেন্ট ম্যানেজমেন্ট পর্যন্ত প্রতিটি ধাপে তারা দক্ষতার পরিচয় দেন। এই আন্তর্জাতিক আয়োজনে মোট পাঁচটি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ইভেন্টের বিশেষ আকর্ষণ ছিল ইন্টারঅ্যাকটিভ কুইজ সেশন। সেখানে মেধাতালিকায় শীর্ষ পাঁচজনের মধ্যে দুইজনই ছিলেন বাংলাদেশি শিক্ষার্থী। পাশাপাশি লাকি ড্র-তেও বাংলাদেশি শিক্ষার্থীরা আকর্ষণীয় পুরস্কার জিতে নেন।

ইউটিএম-এর কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী মুরসালিন বিন করিম বলেন, “এই ইভেন্ট আমাদের জন্য শুধু শেখার সুযোগ নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সম্ভাবনা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

মালয়েশিয়ায় ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট’, বাংলাদেশিদের অংশগ্রহণ

আপডেট টাইম : 11:10:17 pm, Wednesday, 7 January 2026