Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

৬ লাখ ৭৭ হাজার প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মোট ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটারের কাছে এখন পর্যন্ত পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধনসংক্রান্ত আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী ভোটার।

সালীম আহমাদ খান বলেন, আগামী ১০ জানুয়ারির মধ্যে সব প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর লক্ষ্যে কাজ চলছে।

তিনি আরও বলেন, যেসব প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা তাদের দায়িত্ব। গোপনীয়তা লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার বিধান রয়েছে।

তিনি জানান, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তার আগেই অধিকাংশ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়ার আশা করছে নির্বাচন কমিশন।

এদিকে ইসি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৪১ হাজার ৪৬৪ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরে সর্বাধিক ১৭ হাজার ৭৫৯টি এবং সৌদি আরবে ১২ হাজার পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

৬ লাখ ৭৭ হাজার প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ

আপডেট টাইম : 10:59:50 am, Wednesday, 7 January 2026