Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

সংসার ভাঙছে তাহসান–রোজার

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে—এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এক বছর পূর্ণ হওয়ার আগেই দুজনের বিচ্ছেদের পথে হাঁটার খবর সামনে এসেছে। বিষয়টি তাহসান নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে বিচ্ছেদের গুঞ্জন চললেও এবার তা প্রকাশ্যে স্বীকার করলেন এই তারকা। তাহসান জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক হলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে তিনি সত্যটি জানাতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন।

তাহসানের ভাষ্য, খবরটি সত্য—তারা এখন আর একসঙ্গে নেই। উপযুক্ত সময়ে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

জানা গেছে, বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তিকর ও ভুয়া তথ্যের কারণেই বিষয়টি পরিষ্কার করার সিদ্ধান্ত নেন তাহসান।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি অল্প পরিচয়ের পর রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে। বিয়ের পর শুরুতে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক বলেই ধারণা করা হলেও কয়েক মাসের মধ্যেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

সংসার ভাঙছে তাহসান–রোজার

আপডেট টাইম : 10:44:53 pm, Saturday, 10 January 2026