Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

জানুয়ারির ১০ দিনে এলো ১১২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

চলতি বছরের জানুয়ারির শুরুতেই প্রবাসী আয়ে শক্তিশালী প্রবাহ দেখা গেছে। মাসের প্রথম ১০ দিনেই দেশে এসেছে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স। এই সময়ে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ২৭ লাখ ডলার।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ১০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১২ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৭১ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, শুধু ১০ জানুয়ারি একদিনেই প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৭০ লাখ ডলার। পাশাপাশি চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৩৯ কোটি ২০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ডিসেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। এটি চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

এর আগে নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

এদিকে, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা বাংলাদেশে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

জানুয়ারির ১০ দিনে এলো ১১২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

আপডেট টাইম : 11:24:32 pm, Sunday, 11 January 2026