Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

জাপানে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং আরও বেশি বাংলাদেশিকে জাপানে কর্মসংস্থানের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে জাপানের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে চায়।

সোমবার (১২ জানুয়ারি ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাতে আকিয়ে আবে অধ্যাপক ইউনূসের নেতৃত্বকে প্রশংসা করেন, উল্লেখ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। বৈঠকে বিনিয়োগ, সামুদ্রিক গবেষণা এবং জাপানে নার্স ও পরিচর্যাকারী নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, দ্রুত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে জাপানে এসব পেশায় জনবলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

আকিয়ে আবে বঙ্গোপসাগরে সামুদ্রিক দূষণ রোধে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন এবং জনগণকে সচেতন করার জন্য বড় পরিসরে প্রচারণার প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানান, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব ছাড়ার পর মার্চের তৃতীয় সপ্তাহে টোকিও সফর করবেন। সেখানে জাপানের খ্যাতনামা সাসাকাওয়া ফাউন্ডেশনের সঙ্গে যৌথ সামুদ্রিক গবেষণা উদ্যোগে অংশ নেবেন। এছাড়া, চট্টগ্রাম উপকূলে মহেশখালী-মাতারবাড়ী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করে তিনটি আদর্শ মৎস্যগ্রাম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার জাপানে নার্স ও কেয়ারগিভার পাঠানোর প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করেছে। জাপানি ভাষা প্রশিক্ষণ কর্মসূচিও সম্প্রসারণ করা হয়েছে। আগামী পাঁচ বছরে অন্তত এক লাখ বাংলাদেশি কর্মীকে জাপানে পাঠানোর চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, এই সংখ্যাকে আরও বাড়াতে আকিয়ে আবে ও জাপানি প্রতিনিধিদের সহযোগিতা কামনা করছেন।

বৈঠকে জাপানের শীর্ষ বায়োফুয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউগ্লেনার প্রতিষ্ঠাতা মিৎসুরু ইজুমোও সামাজিক ব্যবসাসহ বাংলাদেশের বিভিন্ন উদ্যোগে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস নির্বাচনের প্রস্তুতি নিয়েও বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনের পর তিনি তার আগের কাজে ফিরে যাবেন এবং ভবিষ্যতে রাজনীতি বা কোনো সরকারি পদে যোগ দেবেন না। তিনি বরং মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং ‘থ্রি জিরো’—শূন্য বেকারত্ব, শূন্য নিট কার্বন নিঃসরণ ও শূন্য সম্পদ কেন্দ্রীকরণ—এই ধারণাগুলো বাস্তবায়নে মনোনিবেশ করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

জাপানে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট টাইম : 10:39:45 pm, Monday, 12 January 2026