Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সৌদির সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত আনুমানিক ১২টার দিকে রাজধানী রিয়াদের জমজম ইসরা রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী ইউসুফ জানান, প্রতিদিনের মতো কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি রফিকুল ইসলামকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রফিকুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার ৯ নম্বর ছোটবিঘাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আজিজ হাওলাদারের মেজো ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুইটি ছোট সন্তান রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের অভাব-অনটন দূর করে স্বচ্ছল জীবন গড়ার আশায় ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমান রফিকুল ইসলাম। সেখানে তিনি একজন নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে কাটাখালী গ্রামে শোকের ছায়া নেমে আসে।

নিহতের চাচা বারেক হাওলাদার বলেন, ‘আমার ভাতিজা খুব ভালো ছেলে ছিল। অনেক দেনা করে তাকে বিদেশে পাঠিয়েছিলাম। এখন তার স্ত্রী ও ছোট দুটি সন্তান কীভাবে চলবে—এই দুশ্চিন্তায় আমরা ভেঙে পড়েছি।’ তিনি আরও জানান, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

এদিকে, নিহতের পরিবার রফিকুল ইসলামের মরদেহ দ্রুত দেশে পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

সৌদির সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

আপডেট টাইম : 10:25:38 pm, Monday, 12 January 2026