শিগগিরই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘প্রবাসী ভাইদের জন্য একটি সুসংবাদ। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরেই শরিয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালু হচ্ছে। আজ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।’
তিনি আরও লেখেন, ‘এই উদ্যোগ নিতে আমাদের উৎসাহিত করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। তাকে আন্তরিক ধন্যবাদ।’

প্রবাসীর কথা ডেস্ক 



















