Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বাংলাদেশকে অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

আসন্ন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। তবে নিরাপত্তা উদ্বেগের প্রশ্নে নিজের অবস্থানে অনড় রয়েছে বিসিবি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিডিও কনফারেন্সে বোর্ডের পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ও পরিচালক নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।

বিসিবির বিবৃতিতে বলা হয়, বৈঠকে বোর্ড পুনরায় স্পষ্ট করেছে যে নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে গিয়ে খেলতে রাজি নয়। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবি আবারও জানানো হয়েছে।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে প্রকাশিত হওয়ায় বিসিবিকে তাদের অবস্থান নতুন করে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। তবে বিসিবি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, উভয় পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজতে আলোচনা অব্যাহত রাখবে। বিসিবি খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে উল্লেখ করা হয়।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা রয়েছে। তবে দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং সাম্প্রতিক নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে বিসিবি শুরু থেকেই ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আসছে।

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও প্রকাশ্যে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে প্রস্তুত নয়।

সব মিলিয়ে, আইসিসির অনুরোধ সত্ত্বেও বিসিবির অনড় অবস্থান বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। আলোচনা চললেও শেষ পর্যন্ত এই অচলাবস্থার কী সমাধান হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

বাংলাদেশকে অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

আপডেট টাইম : 07:07:19 pm, Tuesday, 13 January 2026