Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

আজ ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল, অবস্থানে অনড় বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আজ শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধি দল। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দলের ভারতে গিয়ে খেলতে আপত্তি এবং সম্ভাব্য ভেন্যু স্থানান্তর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দলটি। তবে এ আলোচনাতেও বিসিবি তাদের আগের অবস্থানেই অনড় থাকবে বলে জানিয়েছেন বোর্ডের পরিচালক ইফতেখার রহমান মিঠু।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিপিএলের একটি ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মিঠু। সেখানেই গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন,‘কাল আইসিসির প্রতিনিধি দল আসছে। পুরো কর্মসূচি সম্পর্কে সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) অবগত আছেন। সভাপতি ও সহ-সভাপতিরা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন। আমরা একটি ইতিবাচক ফলাফলের আশা করছি।’

আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগ প্রক্রিয়া সম্পর্কে মিঠু বলেন,‘প্রথমে আমরা একটি ই-মেইল পাঠাই, তারা উত্তর দেয়। এরপর আবার মেইল দেওয়া হয় এবং পরে একটি জুম মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়ের পর তারা সামনাসামনি আলোচনায় বসে সমাধান করতে চায়। আমাদের অবস্থান একটাই—আমরা আগের অবস্থান থেকে সরিনি। এখন দেখা যাক, কাল কী ফলাফল আসে। আমরাও চাই, খেলাটি অনুষ্ঠিত হোক।’

নিজেদের অবস্থান থেকে একচুলও না সরে বিসিবি আলোচনা করবে—এ বিষয়টি স্পষ্ট করে মিঠু আরও বলেন,‘আইসিসির প্রতিনিধি দল ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করবে, প্রয়োজনে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলতে পারে। আমাদের অবস্থান খুবই পরিষ্কার। বোর্ড ও সরকার—উভয় পক্ষই মনে করে, সেখানে আমাদের দল নিরাপদ নয়। শুধু খেলোয়াড় নয়, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে রয়েছে। এই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। সভাপতি নিজেই বিষয়টি দেখভাল করছেন। দেখা যাক, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে। বিষয়টি এখনো একই জায়গায় রয়েছে। তবে এটুকু ইতিবাচক যে, তারা সরাসরি আলোচনায় আসছে।’

এর আগে আইপিএলের নিলামে দল পাওয়ার পরও ভারতের উগ্রবাদী গোষ্ঠীর হুমকির কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপর থেকেই নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়ে আসছে বিসিবি। তারা বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে বিসিবি ও আইসিসির আলোচনা এখনো চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

আজ ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল, অবস্থানে অনড় বিসিবি

আপডেট টাইম : 01:45:55 am, Saturday, 17 January 2026