Dhaka , Friday, 25 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠল চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের বিদায় নিশ্চিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে চট্টগ্রাম রয়্যালস। শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নোয়াখালীকে ৫ উইকেটে হারায় চট্টগ্রাম।

১২৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভারেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম। অধিনায়ক শেখ মেহেদী হাসান ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

এই জয়ের ফলে চট্টগ্রাম রয়্যালস শীর্ষস্থান আরও মজবুত করার পাশাপাশি প্রথম কোয়ালিফায়ারে খেলার পথে অনেকটাই এগিয়ে গেল। অন্যদিকে টানা হারের ধারা কাটিয়ে ফিরতে না পারায় নোয়াখালীর টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়।

লক্ষ্য তাড়ায় শুরুতেই চট্টগ্রাম বিপর্যয়ে পড়ে। দলীয় মাত্র ২৯ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে তারা। মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ হারিস ও মাহফুজুল ইসলাম দ্রুত ফিরে যান। আগ্রাসী শুরু করা মোহাম্মদ নাঈমও সাব্বির হোসেনের বলে বিদায় নেন ১৮ রান করে।

এরপর অধিনায়ক শেখ মেহেদী হাসান ও হাসান নাওয়াজ পঞ্চম উইকেটে ৩০ রানের জুটি গড়ে দলকে সামাল দেন। নাওয়াজ ১১ রান করে ফিরলেও মেহেদী শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ষষ্ঠ উইকেটে আসিফ আলীর সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন চট্টগ্রামের অধিনায়ক। ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন মেহেদী। আসিফ আলী অপরাজিত থাকেন ৩৬ রানে।

নোয়াখালীর হয়ে ইহসানউল্লাহ সর্বোচ্চ ২টি উইকেট নেন। হাসান মাহমুদ, সাব্বির হোসেন ও জহির খান একটি করে উইকেট শিকার করেন।

এর আগে প্রথমে ব্যাট করে নোয়াখালী এক্সপ্রেস ১৮.৫ ওভারে ১২৬ রানেই গুটিয়ে যায়। চট্টগ্রামের শরিফুল ইসলাম ছিলেন দুর্দান্ত। তিনি ৩.৫ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট নেন, যা টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা বোলিং। অধিনায়ক শেখ মেহেদী হাসানও কার্যকর বোলিং করে ৩ উইকেট নেন মাত্র ১২ রান খরচায়।

নোয়াখালীর পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন হাসান ইসাখিল। জাকের আলী ২৩ এবং সাব্বির হোসেন ২২ রান যোগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠল চট্টগ্রাম

আপডেট টাইম : 01:01:21 am, Saturday, 17 January 2026