Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে আবেদন শুরু ১৯ জানুয়ারি, শেষ ৩১ মার্চ

মালয়েশিয়ার শ্রমবাজারে জনবল সংকট মোকাবিলায় বিদেশি কর্মী নিয়োগে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ২০২৫–২৬ অর্থবছরের জন্য ‘কেস-বাই-কেস’ ভিত্তিতে বিদেশি কর্মী নিয়োগে বিশেষ কোটা আবেদন ও নতুন নীতিমালা ঘোষণা করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিশেষ কোটা আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৯ জানুয়ারি ২০২৬ থেকে। আবেদনসংক্রান্ত নথিপত্র গ্রহণ ও যাচাই কার্যক্রম চলবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।

শুক্রবার (১৬ জানুয়ারি) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদন প্রক্রিয়ায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এবার চালু করা হয়েছে একটি বিশেষ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। নিয়োগকর্তারা ১৬ জানুয়ারি ২০২৬ থেকেই নির্ধারিত লিংকের (https://que05-my.qbe.ee/KDN-OSC) মাধ্যমে সাক্ষাতের সময় বা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

যেসব খাতে কর্মী নিয়োগ দেওয়া হবে

সেবা খাত: পাইকারি ও খুচরা ব্যবসা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ল্যান্ড ও ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ড, অনুমোদিত মেটাল ও স্ক্র্যাপ ব্যবসা, রেস্টুরেন্ট, লন্ড্রি এবং কার্গো হ্যান্ডলিং।

উৎপাদন (ম্যানুফ্যাকচারিং): বিদ্যমান কারখানার কর্মী প্রতিস্থাপন এবং মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) অনুমোদিত নতুন বিনিয়োগ প্রকল্প।

নির্মাণ: শুধুমাত্র সরকারি বা জাতীয় গুরুত্বসম্পন্ন প্রকল্প।

কৃষি ও বাগান: মৎস্য চাষ, গবাদিপশু পালন, শস্য চাষ এবং সব ধরনের প্ল্যান্টেশন।

খনি: খনিজ ও পাথর উত্তোলন খাত।

নিয়োগে যেসব শর্ত মানতে হবে

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কয়েকটি কঠোর শর্ত আরোপ করা হয়েছে।

১. কর্মী প্রতিস্থাপন: রেস্টুরেন্ট ও ম্যানুফ্যাকচারিং খাতে ২০২৪ সাল থেকে বর্তমান পর্যন্ত এবং কার্গো সেবার ক্ষেত্রে ২০২১ সাল থেকে বর্তমান পর্যন্ত ‘চেক-আউট মেমো’ থাকতে হবে। ইমিগ্রেশন বিভাগ থেকে সত্যায়িত চেক-আউট মেমো এবং কর্মীর মালয়েশিয়া ত্যাগের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

২. নির্মাণ খাত: আবেদন করতে পারবেন শুধুমাত্র মূল ঠিকাদার বা মনোনীত সাব-কন্ট্রাক্টর। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থা বা মন্ত্রণালয়ের নিশ্চিতকরণপত্র আবশ্যক।

৩. নতুন প্রকল্প: ম্যানুফ্যাকচারিং খাতে ১ জানুয়ারি ২০২৩-এর পর এমআইডিএ থেকে লাইসেন্সপ্রাপ্ত নতুন বা সম্প্রসারিত প্রকল্পগুলোই আবেদনযোগ্য হিসেবে বিবেচিত হবে।

আবেদন ফরম ও বিস্তারিত যোগ্যতার শর্ত জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.moha.gov.my)–এর ‘Immigration Affairs’ লিংকে ভিজিট করতে বলা হয়েছে। পাশাপাশি সরাসরি যোগাযোগ করা যাবে—ওয়ান স্টপ সেন্টার (OSC), বিদেশি কর্মী ব্যবস্থাপনা বিভাগ, লেভেল–৫, সেতিয়া পারকাসা ৯, পুত্রজায়া।

বিশেষজ্ঞদের মতে, এই সুনির্দিষ্ট কোটা পদ্ধতির ফলে মালয়েশিয়ার প্রধান খাতগুলোতে চলমান কর্মী সংকট অনেকাংশে কমবে এবং শ্রমবাজারে শৃঙ্খলা ফিরে আসবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে আবেদন শুরু ১৯ জানুয়ারি, শেষ ৩১ মার্চ

আপডেট টাইম : 08:46:27 pm, Saturday, 17 January 2026