Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মালয়েশিয়ায় লরি উল্টে দুই বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার পেহাং অঙ্গরাজ্যে লরি উল্টে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই পামওয়েল বাগানের শ্রমিক ছিলেন।

শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর আনুমানিক আড়াইটার দিকে পেহাংয়ের রোমপিন জেলার কামপুং পেরভিরা জয়ার কাছে জালান ফেলদা সেলানচার–ফেলদা রেডং সড়কে এ দুর্ঘটনা ঘটে। এনএসটি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুর্ঘটনায় নিহত দুজন হলেন মো. কাদের (৩৪) ও মো. ডালিম (৩০)। এ সময় লরিচালক অক্ষত থাকলেও লরির পেছনে থাকা আরেক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হন।

রোমপিন জেলা পুলিশ সুপার শরিফ শাই শরিফ মন্দোই জানান, চারজন বিদেশি শ্রমিক একটি লরিতে করে কীটনাশক পরিবহন করছিলেন। লরির সামনের অংশে চালকসহ দুজন এবং পেছনের অংশে আরও দুজন শ্রমিক অবস্থান করছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, লরিচালক একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সড়কের বাম পাশে উল্টে যায়। এতে সামনের আসনে থাকা মো. কাদের এবং পেছনের অংশে অবস্থানরত মো. ডালিম ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত শ্রমিককে সেগামাত হাসপাতালের রেড জোনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মুয়াদজাম শাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও ওই ব্যক্তিকে লরি চালাতে দেওয়ার বিষয়ে গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে চারজনেরই বৈধ ভ্রমণ নথি এবং পামওয়েল বাগানে কাজের অনুমতিপত্র ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনাটি সড়ক পরিবহন আইনে তদন্তাধীন রয়েছে। এ আইনে দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

মালয়েশিয়ায় লরি উল্টে দুই বাংলাদেশি নিহত

আপডেট টাইম : 12:19:20 am, Sunday, 18 January 2026