Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

চট্টগ্রামকে হারিয়ে দারুণ জয়ে বিপিএল শেষ করল ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামের বিপক্ষে দারুণ জয়ের মধ্য দিয়ে এবারের আসর শেষ করেছে ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্টের শুরুটা ভালো হলেও ধারাবাহিকতায় ভাটা পড়ায় প্লে-অফের টিকিট কাটা হয়নি রাজধানীর দলটির। তবে শেষ ম্যাচে বড় জয় দিয়ে বিদায় নিয়েছে তারা।

রোববার(১৮ জানুয়ারি) গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করে ঢাকা ক্যাপিটালস তোলে ১৭০ রান। জবাবে ব্যাট করতে নেমে ১২৮ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। এতে ৪২ রানের ব্যবধানে জয় পায় ঢাকা। টুর্নামেন্ট শেষে ১০ ম্যাচে ৩ জয় ও ৬ পয়েন্ট নিয়ে বিপিএল শেষ করে তারা।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। মোহাম্মদ হারিস ও জয় দ্রুত সাজঘরে ফেরেন। সাদমান ইসলামের ব্যাট থেকেও আসে শূন্য রান। নাঈম শেখ, হাসান নাওয়াজ ও আসিফ আলীরাও ব্যর্থ হলে মাত্র ৭৫ রানে ৭ উইকেট হারায় দলটি।

একপ্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আমির জামাল। ২৬ বলে ৪২ রানের লড়াকু ইনিংস খেললেও দলকে জয়ের পথে নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত শরিফুল ১৪ রান করে অপরাজিত থাকলেও ১২৮ রানেই থামে চট্টগ্রামের ইনিংস।

ঢাকার বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪টি উইকেট শিকার করেন। তাসকিন আহমেদ নেন ৩টি উইকেট, আর ইমাদ ওয়াসিম ও তোফায়েল আহমেদ পান একটি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালসের শুরুটা ছিল আক্রমণাত্মক। উসমান খান দ্রুত আউট হলেও পাওয়ার প্লেতে ৫৩ রান তোলে দলটি। তিন নম্বরে নেমে সাইফ হাসান দুর্দান্ত ব্যাটিং করেন। ২৯ বলে ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত ৪৪ বলে ৭৩ রান করে আউট হন তিনি।

জুবাইদ আকবরী ৩০ বলে ২৯ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। শামীম পাটোয়ারী ও সাব্বির রহমান দ্রুত ফিরলে চাপ বাড়ে। শেষ দিকে মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন কিছুটা লড়াই করলেও ইনিংস দীর্ঘ হয়নি। ফলে এক বল বাকি থাকতে ১৭০ রানেই অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।

চট্টগ্রামের বিপক্ষে এই জয়ের মধ্য দিয়ে হতাশার টুর্নামেন্ট শেষ করল ঢাকা, যদিও শেষ ম্যাচে পারফরম্যান্সে ছিল স্বস্তির ছোঁয়া।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

চট্টগ্রামকে হারিয়ে দারুণ জয়ে বিপিএল শেষ করল ঢাকা

আপডেট টাইম : 12:42:03 am, Monday, 19 January 2026