Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

বছরের প্রথম ১৭ দিনেই দেশে এলো ১৮৬ কোটি ডলার প্রবাসী আয়

চলতি বছরের জানুয়ারির প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা প্রায় ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৯৬ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জানুয়ারির প্রথম ১৭ দিনে প্রবাসীরা দেশে মোট ১৮৬ কোটি ৪০ লাখ ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১৯ কোটি ২০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, চলতি জানুয়ারির ১৫ থেকে ১৭ তারিখ—এই তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬ কোটি ডলার।

এদিকে চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮১২ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ১০ শতাংশ বেশি।

এর আগে গত ডিসেম্বরে দেশে প্রবাসী আয় আসে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫–২৬ অর্থবছরের কোনো একক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে প্রাপ্ত প্রবাসী আয়ের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

বছরের প্রথম ১৭ দিনেই দেশে এলো ১৮৬ কোটি ডলার প্রবাসী আয়

আপডেট টাইম : 12:27:14 am, Monday, 19 January 2026