Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস

বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে উত্তেজনাপূর্ণ লো স্কোরিং ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনালে উঠে গেছে চট্টগ্রাম রয়্যালস। শেষ ওভারের নাটকীয়তায় ৬ উইকেটের জয় নিশ্চিত করে তারা।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। ওপেনার সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম দলকে ভালো শুরু এনে দেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়তে পারেনি রাজশাহী।

ফারহান ১৯ বলে ২১ রান করেন। তানজিদ হাসান তামিম এক প্রান্ত আগলে রেখে ৩৭ বলে ৪১ রান করে আউট হন। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও আকবর আলী ব্যর্থ হন। শেষ দিকে আবদুল গাফফার সাকলাইনের ঝোড়ো ইনিংসে কিছুটা লড়াইয়ের পুঁজি পায় রাজশাহী। ১৫ বলে ৩২ রান করেন তিনি। ২০ ওভারে সব উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১৩৩ রান।

চট্টগ্রামের হয়ে শেখ মেহেদী হাসান ও আমের জামাল দুটি করে উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম, তানভীর ইসলামসহ অন্য বোলাররাও কার্যকর ভূমিকা রাখেন।

জবাব দিতে নেমে চট্টগ্রাম শুরুটা করে সতর্কভাবে। ওপেনার মির্জা বেগ ও নাঈম শেখ ধীরে ইনিংস এগিয়ে নেন। ৬ ওভারে বিনা উইকেটে ৩১ রান তোলে দলটি। ৩৮ বলে ৩০ রান করে নাঈম বিদায় নিলে কিছুটা চাপ তৈরি হয়।

তিন নম্বরে নামা হাসান নওয়াজ ১৪ বলে ২০ রানের ঝরঝরে ইনিংস খেললেও দ্রুত ফিরে যান। এক প্রান্ত ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণে রাখেন মির্জা বেগ। তবে শেষ দিকে রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে আবার জমে ওঠে ম্যাচ।

শেষ দুই ওভারে চট্টগ্রামের দরকার ছিল ১৯ রান। এই সময় দায়িত্ব নেন শেখ মেহেদী হাসান। গুরুত্বপূর্ণ ছক্কা ও দ্রুত রান নিয়ে সমীকরণ সহজ করেন তিনি। শেষ ওভারে ৯ রান দরকার থাকলেও শান্ত মাথায় খেলে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস। মেহেদী হাসান ৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।

রাজশাহীর পক্ষে আবদুল গাফফার সাকলাইন দুটি উইকেট নেন।

এই জয়ের মাধ্যমে চট্টগ্রাম রয়্যালস সরাসরি ফাইনালে জায়গা করে নেয়। অপরদিকে রাজশাহী ওয়ারিয়র্সকে এখন দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের মুখোমুখি হতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস

আপডেট টাইম : 09:56:55 pm, Tuesday, 20 January 2026