Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বিকেল থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটাররা আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোট প্রদান শেষে আগামী ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পেপার ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, কমিশনের ওয়েবসাইট অথবা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রবাসী ভোটাররা নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থী ও প্রতীকে ভোট দিতে পারবেন।

ইসি আরও জানায়, ভোট দেওয়ার পর হলুদ রঙের নির্ধারিত খামটি আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে, যাতে সময়মতো তা বাংলাদেশে পৌঁছানো সম্ভব হয়।

এদিন ইসির পাঠানো এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত থাকায় একজন ভোটারের ভোট অন্য কেউ দিতে পারবে না। একই সঙ্গে ভোটের গোপনীয়তাও সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই পোস্টাল ভোট ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে নির্বাচন কমিশন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

বিকেল থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা

আপডেট টাইম : 01:38:11 pm, Wednesday, 21 January 2026