Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

১৯ দিনে রেমিট্যান্স এলো ২১২ কোটি ৩০ লাখ ডলার

চলতি জানুয়ারির প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২১২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) এর পরিমাণ প্রায় ২৫ হাজার ৯০০ কোটি ৬০ লাখ টাকা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, শুধু সোমবার (১৯ জানুয়ারি) একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন এক হাজার ২৪ কোটি ৮০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারির প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৬ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে বছর ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৫৬ শতাংশ।

এদিকে চলতি ২০২৫–২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৩৮ কোটি ৮০ লাখ ডলার। এর বিপরীতে গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ১ হাজার ৫১৩ কোটি ৭০ লাখ ডলার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

১৯ দিনে রেমিট্যান্স এলো ২১২ কোটি ৩০ লাখ ডলার

আপডেট টাইম : 01:00:21 am, Wednesday, 21 January 2026