Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত সফরের নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের ভেন্যুতে খেলতে না যাওয়ার অবস্থানেই অটল রয়েছে। তবে বিকল্প ভেন্যুতে খেলার সুযোগের আশায় আইসিসির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি।

আজ (বৃহস্পতিবার) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি কর্তাব্যক্তিরা। বৈঠকের পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, “ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং সেই অবস্থান অটল। নিরাপত্তা উদ্বেগের কারণে কোনো পরিবর্তন হয়নি। আমরা আইসিসিকে অনুরোধ করব, নিরাপত্তা বিবেচনা করে শ্রীলঙ্কায় খেলার অনুমতি দেয়ার জন্য।”

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, “আমরা আশা রাখি বিকল্প ভেন্যুতে খেলার সুযোগ পাব। এর আগে ১৯৯৬ ও ২০০৩ বিশ্বকাপসহ অন্যান্য টুর্নামেন্টে নিরাপত্তাজনিত কারণে অনেকে খেলতে যায়নি, তখনও বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা শ্রীলঙ্কায় খেলার জন্য আইসিসির সঙ্গে যোগাযোগ চালিয়ে যাব।”

বুলবুল আরও বলেন, আইসিসি বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে বললেও এটা সম্ভব নয়, কারণ বিশ্বকাপ দেখার জন্য ২০০ মিলিয়ন দর্শক অপেক্ষা করছে। তিনি মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকেও ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে দেখার আইসিসির দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন।

এছাড়া ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে স্কোয়াডের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে ক্রিকেটারদের বক্তব্য প্রকাশ করা হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ

আপডেট টাইম : 07:32:21 pm, Thursday, 22 January 2026