Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামীকাল (রোববার) সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় অনুষ্ঠানটি স্থগিতের তথ্য জানানো হয়।

পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত এই নতুন ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ শীর্ষস্থানীয় ব্যাংকার ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা ছিল। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে একীভূত ব্যাংকগুলোর গ্রাহকদের মধ্যে লাভ-লোকসান নিয়ে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণ বিবেচনায় অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংকের বার্তায় এটিকে ‘অনিবার্য কারণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর থেকেই আমানতকারীদের মধ্যে মুনাফা না পাওয়া এবং অর্থ উত্তোলনের সীমাবদ্ধতা নিয়ে ক্ষোভ দেখা দেয়। গত কয়েক দিনে ব্যাংকটি থেকে উল্লেখযোগ্য পরিমাণ আমানত উত্তোলন করা হলেও একই সঙ্গে কিছু নতুন আমানতও জমা হয়েছে।

এর আগে নিয়ন্ত্রক সংস্থা আমানতকারীদের দুই বছরের মুনাফায় ‘হেয়ারকাট’ করার সিদ্ধান্ত নিলেও ব্যাপক সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। পরে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বার্ষিক ৪ শতাংশ হারে আংশিক মুনাফা দেওয়ার ঘোষণা দেওয়া হলেও তাতে পুরোপুরি সন্তুষ্ট হননি আমানতকারীরা।

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত কাঠামো অনুযায়ী, নতুন এই ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার সরবরাহ করবে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা প্রাতিষ্ঠানিক ও অন্যান্য স্থায়ী আমানত থেকে শেয়ারে রূপান্তর করা হবে।

নতুন ব্যাংকের প্রধান কার্যালয় হবে মতিঝিলের সেনাকল্যাণ ভবনে। টাকা উত্তোলনের ক্ষেত্রে জানানো হয়েছে, দুই লাখ টাকা পর্যন্ত আমানত যেকোনো সময় উত্তোলন করা যাবে। এর বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর এক লাখ টাকা করে সর্বোচ্চ দুই বছরে উত্তোলনের সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে। পাশাপাশি স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা গ্রহণের সুযোগ রাখা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

আপডেট টাইম : 12:47:51 am, Sunday, 25 January 2026