Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

সৌদিতে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে ১৮ হাজার ২০০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ১৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে পরিচালিত বিশেষ চিরুনি অভিযানে তাদের আটক করা হয়। রোববার (২৫ জানুয়ারি) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৪৪২ জন আবাসন আইন, ৩ হাজার ৯৩১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৮২৭ জন শ্রম আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত। অভিযানের সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ৭৬২ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের মধ্যে অর্ধেকের বেশি ইথিওপিয়ান নাগরিক, বাকিরা ইয়েমেনি ও অন্যান্য দেশের।

এ ছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন ও আত্মগোপনে সহায়তার অভিযোগে ১১ জন স্থানীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে দেশটিতে ২৫ হাজার ৪৭৭ জন প্রবাসীর বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ১৮ হাজার ৬৮৫ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহে সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

সৌদি আইনে অবৈধভাবে প্রবেশ বা এতে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। দেশটির মোট জনসংখ্যার বড় একটি অংশ অভিবাসী হওয়ায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সৌদি প্রশাসন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

সৌদিতে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আপডেট টাইম : 12:06:06 am, Monday, 26 January 2026