Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিল স্পেন

স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় ধরনের সুখবর দিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী পেড্রো সানচেসের নেতৃত্বাধীন সরকার পাঁচ লাখেরও বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করার একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই সংক্রান্ত রয়্যাল ডিক্রি জারি হওয়ার কথা রয়েছে। গত দুই দশকের মধ্যে এটি স্পেনে অভিবাসীদের নিয়মিত করার সর্ববৃহৎ উদ্যোগ।

অভিবাসীরা পাবেন সরাসরি বৈধতার সুযোগ

স্প্যানিশ প্রধানমন্ত্রীর বরাত দিয়ে জানা গেছে, নতুন এই সিদ্ধান্তের আওতায় যারা ৩১ ডিসেম্বর ২০২৫-এর আগে থেকে স্পেনে অবস্থান করছেন, তারা সরাসরি বৈধতার আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্তত টানা পাঁচ মাস স্পেনে থাকার প্রমাণ দেখাতে হবে। শর্ত পূরণকারীদের প্রথমে এক বছরের সাময়িক রেসিডেন্স পারমিট দেওয়া হবে, যা পরবর্তীতে নবায়নযোগ্য। এই কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বৈধভাবে কাজ করতে পারবেন এবং দেশটির উন্নত স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুবিধা উপভোগ করতে পারবেন।

সরকারের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। স্পেন সরকার আশা করছে, বিপুল সংখ্যক মানুষকে মূলধারায় ফিরিয়ে আনার মাধ্যমে শ্রমশোষণ কমবে এবং দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে। ধারণা করা হচ্ছে, এর ফলে দেশের জিডিপি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। অনানুষ্ঠানিক খাত থেকে বের হয়ে আসার এই সুযোগটি কাজে লাগিয়ে পাঁচ লাখেরও বেশি মানুষ স্পেনে মর্যাদাপূর্ণ বসবাসের স্থায়ী ভিত্তি তৈরি করতে সক্ষম হবেন।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিল স্পেন

আপডেট টাইম : 05:48:10 pm, Tuesday, 27 January 2026