Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ে নিহত অন্তত ৩০

যুক্তরাষ্ট্রজুড়ে শক্তিশালী তুষারঝড় ও তীব্র শীতের কারণে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী তুষারপাত, জমাট বরফ ও হিমশীতল আবহাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) সতর্ক করে জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের বড় অংশে আগামী কয়েক দিন ভয়াবহ শীতল বাতাস প্রবাহিত হতে পারে। অনেক এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যাওয়ার পাশাপাশি রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়ার আশঙ্কা রয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, ফেব্রুয়ারির শুরু পর্যন্ত স্বাভাবিকের তুলনায় অনেক কম তাপমাত্রা বিরাজ করতে পারে।

ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহেও ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে ৬ লাখ ৭০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল।

চরম শীত ও উদ্ধার কার্যক্রমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রভাব পড়েছে। ইউনিভার্সিটি অব মিসিসিপি জানিয়েছে, অক্সফোর্ড ক্যাম্পাসে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের ক্লাস স্থগিত থাকবে।

এদিকে শীতকালীন ঝড়ের কারণে আকাশপথেও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। রোববার যুক্তরাষ্ট্রজুড়ে সাড়ে ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। সোমবারও প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ে নিহত অন্তত ৩০

আপডেট টাইম : 04:31:34 am, Tuesday, 27 January 2026