Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

বাংলাদেশ দক্ষ জনশক্তি গড়ে তুলতে বদ্ধপরিকর: আসিফ নজরুল

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় পরিকল্পিত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে এসব কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সৌদি আরবের তাকামল প্ল্যাটফর্মের সঙ্গে স্বাক্ষরিত দক্ষতা যাচাই কর্মসূচি (স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম—এসভিপি) চুক্তির আওতায় বাংলাদেশ এখন সৌদি শ্রমবাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী বিভিন্ন পেশায় প্রতি মাসে প্রায় ৬০ হাজার কর্মীকে দক্ষতার সনদ প্রদান করছে।

এর ফলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ড. আসিফ নজরুল আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ১০টি মৌলিক কনভেনশন অনুমোদন করেছে। এটি শ্রমবাজারে ন্যায্যতা, শ্রমিক কল্যাণ ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। এই ধারাবাহিকতায় সরকার বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ–২০২৫ জারি করেছে।

তিনি জানান, সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া সহজীকরণ, লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য দূরীকরণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি নিষিদ্ধসহ ন্যায্য অধিকার সুরক্ষিত করা হবে।

এ ছাড়া সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি আরব শ্রমিক নিয়োগ চুক্তি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। এই চুক্তির মাধ্যমে উভয় দেশের শ্রমবাজার আরও সুসংহত ও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা।

এ বছর রিয়াদে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালকসহ বিশ্বের ৩৫টি দেশের শ্রমমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ দক্ষ জনশক্তি গড়ে তুলতে বদ্ধপরিকর: আসিফ নজরুল

আপডেট টাইম : 12:27:18 am, Thursday, 29 January 2026