Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট শুরু আজ

দীর্ঘ ১৪ বছর বিরতির পর ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। আজ  বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ট্রানজিট ছাড়াই এই রুটে ভ্রমণ করা যাবে, ফলে যাত্রার সময় যেমন কমবে, তেমনি রাউন্ড ট্রিপে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হবে।

আকাশপথে ঢাকা–করাচি–ঢাকা সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পুরোনো সম্পর্ক আরও দৃঢ় হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। দীর্ঘদিন পর পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

যাত্রীরা বলছেন, পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি দেখার আগ্রহ অনেকেরই রয়েছে। সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।

বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে করাচি পর্যন্ত প্রায় ১ হাজার ৪৭১ মাইল পথ অতিক্রমে ব্যবহার করা হবে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন—বৃহস্পতিবার ও শনিবার—এই রুটে ফ্লাইট পরিচালিত হবে। উদ্বোধনী ফ্লাইটেই যাত্রীদের প্রত্যাশিত সাড়া মিলেছে।

বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, প্রথম ফ্লাইটের সব আসন বিক্রি হয়ে গেছে এবং দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, আগে সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রীদের একাধিক দেশে ট্রানজিট করতে হতো। এখন নন-স্টপ ফ্লাইটে তিন ঘণ্টার মধ্যেই যাত্রা শেষ হবে, যা ভ্রমণকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করবে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পাকিস্তান প্রতিবছর পর্যটন খাত থেকে ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলার রাজস্ব আয় করে। এই প্রেক্ষাপটে ঢাকা–করাচি রুটটি শুধু পর্যটন নয়, বাণিজ্যিক ও কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ।

দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক ও এভিয়েশন বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলম বলেন, সরাসরি বিমান চলাচল দুই দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে। যাত্রী পরিবহনের পাশাপাশি কার্গো পরিবহনেও এই রুটে বড় সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা–করাচি রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়। এতদিন যাত্রীদের দুবাই, দোহা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য ট্রানজিট হাব ব্যবহার করতে হতো, যা সময় ও খরচ—দুইই বাড়িয়ে দিত। নতুন ব্যবস্থায় সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট শুরু আজ

আপডেট টাইম : 12:36:58 am, Thursday, 29 January 2026