Dhaka , Wednesday, 23 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্রবাসীদের ভোট নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে প্রার্থী অন্তর্ভুক্তির শেষ সময়সীমা আগামী ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ের পর কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল বা পুনর্বহাল হলে, তিনি আর প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্ত হবেন না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ৮ ফেব্রুয়ারির মধ্যে আদালতের মাধ্যমে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল বা পুনর্বহাল হলে তাকে পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত করা হবে। তবে এ সময়সীমার পর প্রার্থিতায় কোনো পরিবর্তন এলে তা প্রবাসীদের ভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ, ব্যালট ছাপানো, বিদেশে পাঠানো এবং ফেরত সংগ্রহের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না।

এদিকে ওসিভি ও আইসিপিভি প্রকল্পের পরিচালক ড. সালীম আহমাদ খান জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ পর্যন্ত প্রবাসীদের কাছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৯ হাজার ৬০১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এখন পর্যন্ত মোট ৮ লাখ ৮৫ হাজার ৫৮৮টি ভোট প্রদান হয়েছে, যার মধ্যে ৩ লাখ ৯৮ হাজার ১৭৮টি ব্যালট পোস্ট অফিসে জমা পড়েছে এবং ৫৫ হাজার ৩৮১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

ইসি সচিব আরও বলেন, নির্বাচনী ব্যানারের ক্ষেত্রে ১০ ফুট বাই ৪ ফুট মাপ নির্ধারণ করা হয়েছে। সাধারণ ক্ষেত্রে রঙিন ব্যানার ব্যবহার নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। তবে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে রঙিন ব্যানার প্রদর্শনের অনুমতি রয়েছে। অন্যথায় রঙিন বা পিভিসি ব্যানার ব্যবহার করলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

ফরাসি আভিজাত্যের রাজমুকুট ও পাথরে খোদাই করা সুরের প্রাসাদ

প্রবাসীদের ভোট নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

আপডেট টাইম : 12:18:23 am, Friday, 30 January 2026