Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

বিইউপি ও মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয় (মালদিভস ন্যাশনাল ইউনিভার্সিটি—এমএনইউ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয় বলে জানিয়েছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. মাহামুদ শুগী, উপাচার্য ড. আইশাথ শেহনাজ আদাম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মো. শফিউল আলম এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইশাথ শেহনাজ আদাম বলেন, এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্য ও মূল্যবোধের প্রতিফলন। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, অতিথি অধ্যাপক নিয়োগ, যৌথ সেমিনার ও কর্মশালা আয়োজন, স্বল্পমেয়াদি কোর্স পরিচালনা এবং গবেষণা ও প্রকাশনার নতুন সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক জ্ঞান বিনিময়, শিক্ষার্থী ও শিক্ষক আদান-প্রদান এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে একটি কার্যকর ভিত্তি হিসেবে কাজ করবে। তিনি যৌথ গবেষণা, একাডেমিক নেতৃত্ব বিকাশ এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর। মালদ্বীপ সরকারের অগ্রাধিকার অনুযায়ী ভবিষ্যতেও দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিইউপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মো. শফিউল আলম বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এককভাবে এগিয়ে যেতে পারে না। আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং গবেষণাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংশ্লিষ্টদের মতে, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং ভবিষ্যতমুখী শিক্ষাগত সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

বিইউপি ও মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট টাইম : 12:35:33 am, Friday, 30 January 2026