Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

মসজিদে নববিতে চালু হলো অত্যাধুনিক ‘স্মার্ট কমান্ড সেন্টার’

আসন্ন পবিত্র রমজান (১৪৪৭ হিজরি) ও হজ মৌসুমকে সামনে রেখে মদিনার মসজিদে নববিতে আগত মুসল্লিদের সেবার মান আরও উন্নত করতে চালু করা হয়েছে অত্যাধুনিক ‘স্মার্ট ইঞ্জিনিয়ারিং সেন্টার ফর কমান্ড অ্যান্ড কন্ট্রোল’।

বুধবার (২৮ জানুয়ারি) সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী এবং দুই পবিত্র মসজিদের জেনারেল অথরিটির চেয়ারম্যান ড. তৌফিক আল-রাবিয়াহ আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের উদ্বোধন করেন। মসজিদে নববিতে আগত লাখো মুসল্লির নিরাপত্তা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করাই এ সেন্টারের মূল উদ্দেশ্য।

প্রায় ৩১৫ বর্গমিটার এলাকাজুড়ে স্থাপিত এই কমান্ড সেন্টারে রয়েছে ২২টি বৃহৎ ওয়াল-মাউন্টেড ডিসপ্লে স্ক্রিন। এটি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ হাব হিসেবে কাজ করবে, যার মাধ্যমে মসজিদে নববীর সার্বিক অবকাঠামো, সেবা কার্যক্রম এবং মুসল্লিদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে।

এই সেন্টারে যুক্ত করা হয়েছে আধুনিক অপারেশনাল প্ল্যাটফর্ম, স্মার্ট নোটিফিকেশন সিস্টেম, কমপ্লায়েন্স মনিটরিং টুলস এবং পারফরম্যান্স অ্যানালিটিক্স। এর মাধ্যমে মসজিদের বিদ্যুৎ সরবরাহ, পানি ব্যবস্থাপনা, শীতাতপ নিয়ন্ত্রণ এবং ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কার্যকর ও গতিশীল করা সম্ভব হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষ কারিগরি জনবল দ্বারা পরিচালিত এই সেন্টারটি চারটি শিফটে ২৪ ঘণ্টা চালু থাকবে। বিশেষ করে রমজান ও হজ মৌসুমে মুসল্লিদের চাপ বেড়ে গেলে যেকোনো যান্ত্রিক ত্রুটি বা জরুরি পরিস্থিতি দ্রুত শনাক্ত ও সমাধানে এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সৌদি ভিশন–২০৩০–এর আওতায় পবিত্র দুই মসজিদের আধুনিকায়নের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এই স্মার্ট কমান্ড সেন্টার তারই একটি উল্লেখযোগ্য সংযোজন। এর ফলে জিয়ারতকারী ও মুসল্লিরা আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ইবাদত সম্পন্ন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

মসজিদে নববিতে চালু হলো অত্যাধুনিক ‘স্মার্ট কমান্ড সেন্টার’

আপডেট টাইম : 12:22:33 am, Friday, 30 January 2026