Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’
বিশ্বকাপ বাছাইপর্ব

নেদারল্যান্ডসকে হারিয়ে অপরাজেয় চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : 01:15:03 pm, Sunday, 1 February 2026
  • 46 বার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে বাছাইপর্ব শেষ করেছে চ্যাম্পিয়ন হিসেবে। পুরো টুর্নামেন্টজুড়েই অপরাজেয় ছিল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

রোববার নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে নেদারল্যান্ডস। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০২ রান।

May be an image of text that says ‍‍`ICC WORLDCUP WORLD CUP বাবলাদেশ BANGLADES, BANG BANG‍‍`

ডাচ ইনিংসের শুরুতেই ধস নামে। প্রথম চার ব্যাটারই চার রানের গণ্ডি পেরোতে পারেননি। দলের পক্ষে কিছুটা লড়াই করেন রবিন রিজকি ও সানিয়া খুরানা। রিজকি ৪৫ বলে ৩৯ রান করেন এবং সানিয়া ৩৭ বলে ৪৩ রান যোগ করেন। তাদের জুটিতেই শতরানের ঘর পার হয় নেদারল্যান্ডস।

বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। তিনি মাত্র ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট শিকার করেন।

May be an image of text

১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। দিলারা আক্তার ফেরেন ৪ রানে, আর জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাট থেকে আসে মাত্র ২ রান। শারমিন আক্তার সুপ্তা ২৮ বলে ১৩ রান করে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে দল।

তবে এরপর দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করেন তারা। জ্যোতি ৪৪ বলে ৭টি চারের সাহায্যে হাফসেঞ্চুরি করেন, অপরপ্রান্তে সোবহানা ২৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।

May be an image of one or more people and text that says ‍‍`ICC WÖRLDCUP CUP আাংলাদেশ 野 রবি 百 닭‍‍`

শেষ পর্যন্ত ২০ বল হাতে রেখেই লক্ষ্য পূরণ করে বাংলাদেশ। এ জয়ে বাছাইপর্বের সাত ম্যাচেই জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হিসেবে আসর শেষ করল টাইগ্রেসরা।

উল্লেখ্য, আগামী ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

বিশ্বকাপ বাছাইপর্ব

নেদারল্যান্ডসকে হারিয়ে অপরাজেয় চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট টাইম : 01:15:03 pm, Sunday, 1 February 2026