Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট আসছে মঙ্গলবার

বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়বে আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)। নোটটির থিম ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের নোট (২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকা) মুদ্রণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ২০, ৫০, ১০০, ৫০০ ও ১,০০০ টাকার নোট ইতিমধ্যেই বাজারে প্রচলন শুরু হয়েছে।

এর ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ১০ টাকার নোট মঙ্গলবার প্রথমবারের মতো বাজারে ছাড়বে। প্রথম দিকে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও বিতরণ করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ১০ টাকার নোটের আকার ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটের সম্মুখভাগে বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। পেছনের দিকে মুদ্রিত আছে গ্রাফিতি ২০২৪-এর চিত্র। নোটটির প্রধান রঙ গোলাপি।

নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে:সম্মুখভাগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও শাপলার ছবি,পেছনের দিকে গ্রাফিতি ২০২৪-এর চিত্র,জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপে ‘১০’,বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম,২ মিলিমিটার চওড়া রং পরিবর্তনশীল নিরাপত্তা সুতা,See-Through ইমেজ, এবং মাইক্রোপ্রিন্ট।

নোটটি নাড়ালে নিরাপত্তা সুতার রঙ লাল থেকে সবুজে পরিবর্তিত হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ১০ টাকার নোট বাজারে আসলেও পূর্বের সব কাগজের নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।

একই সঙ্গে, মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে। এই নমুনা নোট বিনিময়যোগ্য নয় এবং নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট আসছে মঙ্গলবার

আপডেট টাইম : 10:46:10 pm, Monday, 2 February 2026