Dhaka , Saturday, 8 August 2026
শিরোনাম :
বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

অভিবাসীদের স্বপ্নের দেশ ইতালিতে নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তন আসছে। নতুন বছরে দেশটিতে বসবাসরত অভিবাসীরা এই পরিবর্তনের সুবিধা পেতে পারবেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসে ২০২৬ সালের বাজেটে এই আইন অনুমোদনের কথা জানিয়েছে। নতুন আইনের আওতায় ডিজিটাল সুবিধা পাবেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা। পরিবর্তনের ফলে নাগরিকত্ব প্রক্রিয়ার আমলাতান্ত্রিক জটিলতা অনেক কমে যাওয়ার আশা করা হচ্ছে।

ডিজিটাল ট্রান্সফরমেশনের কাজ শুরু হওয়ার পর চলতি বছরের মাঝামাঝি নাগরিকত্বের পূর্ণ সুবিধা অভিবাসীরা পেতে পারবেন।

মূল সুবিধা সমূহ:

দ্রুত ফাইল নিষ্পত্তি: আগে নাগরিকত্বের আবেদন এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরে কয়েক বছর লাগত। এখন সব তথ্য এনপিআরের মাধ্যমে ডিজিটাল সিস্টেমে থাকবে। ফলে আবেদন করার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যাচাই শুরু হবে।

১০ বছরের দীর্ঘ সময়ের মূল্যায়ন সহজ হবে: যারা ইতালিতে টানা বৈধভাবে বসবাস করে নাগরিকত্বের আবেদন করছেন, তাদের ডাটা যাচাই করতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করা হবে। এতে অযথা ফাইল পড়ে থাকার ঝুঁকি কমবে।

বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য সুযোগ: নতুন বাজেট অনুযায়ী, বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হয়েছে। এছাড়া এই ধরনের অনেক ঘোষণায় ২৫০ ইউরো ফি মওকুফ করা হয়েছে।

ইতালি সরকারের ‘ইতালিয়া ডিজিটাল ২০২৬’ প্রকল্পের আওতায় জুনের মধ্যে পুরো সিস্টেম কার্যকর হবে। ফলে আবেদনকারীরা স্মার্টফোন ব্যবহার করে SPID/CIE-এর মাধ্যমে নাগরিকত্বের প্রতিটি ধাপ লাইভ দেখতে পারবেন।

স্থানীয় অভিবাসীরা বলছেন, এটি নতুনভাবে ইতালিতে আসা বা সিজনাল ভিসায় স্থায়ী হওয়ার পরিকল্পনা করা অভিবাসীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ইতালি সরকার দক্ষ ও বৈধ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দিয়ে মূলধারায় যুক্ত করতে চাইছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

জনপ্রিয় সংবাদ

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

আপডেট টাইম : 12:41:19 am, Tuesday, 3 February 2026