Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

‘বলিউড স্টাইলে’ ধরা দিলেন মিম

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে এবার অভিনয় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার একগুচ্ছ ছবি নিয়েই নেটিজেনদের মাঝে চলছে আলোচনা।

ফ্যাশন সচেতনতার জন্য পরিচিত ঢালিউডের গ্ল্যামার গার্ল মিম। প্রতিবারই ভিন্ন ভিন্ন লুকে নজর কাড়েন তিনি। তবে এবারের স্টাইল যেন আগের সব লুককে ছাড়িয়ে গেছে। টি-শার্ট ও ছোট জিন্সে সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা দিয়ে অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী।

তার এই নতুন লুকে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। ছবি প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে দেখা যাচ্ছে প্রশংসার জোয়ার। লম্বা গড়ন ও স্মার্ট উপস্থিতি বরাবরের মতোই মিমকে অন্যদের থেকে আলাদা করে তুলে ধরেছে।

ছবিগুলো শেয়ার করে বিদ্যা সিনহা মিম ক্যাপশনে লেখেন, ‘ডেনিম তার কাজটাই করছে।’

একজন নেটিজেন মিমের এই লুককে ‘বলিউড স্টাইল’ বলে মন্তব্য করেছেন। আবার আরেক ভক্ত তার ব্যক্তিত্ব ও শারীরিক গড়নের প্রশংসা করে লিখেছেন, ‘পুরো বিশ্বে মিমের মতো এত লম্বা ও স্মার্ট অভিনেত্রী খুব কমই আছে।’

উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পথচলা শুরু করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি।

এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেত্রী। অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি এখনো দর্শকদের মনে নিজের অবস্থান ধরে রেখেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

‘বলিউড স্টাইলে’ ধরা দিলেন মিম

আপডেট টাইম : 12:58:21 am, Wednesday, 4 February 2026