লিবিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকার তাকে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রবাস ডেস্ক 

















