Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক

সৌদি আরব সফরে গিয়ে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তিনি রিয়াদে পৌঁছান। এরপর রাজধানীর আল-ইয়ামামাহ প্যালেসে দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌদি সরকারের একজন কর্মকর্তা বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকের আগে প্রেসিডেন্ট এরদোয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্টের এই সৌদি সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

এরই ধারাবাহিকতায় আগামী শুক্রবার তুরস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফ। ওই বৈঠকে পর্যবেক্ষক হিসেবে একাধিক আরব দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে আঙ্কারা।

এদিকে মোহাম্মদ বিন সালমান ও এরদোয়ানের বৈঠকের ফাঁকে সৌদি-তুরস্ক বিনিয়োগ ফোরাম অনুষ্ঠিত হয়। ফোরামে সৌদি আরবের বিভিন্ন পুরোনো ও নতুন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক

আপডেট টাইম : 12:15:30 am, Wednesday, 4 February 2026