Dhaka , Thursday, 24 September 2026
শিরোনাম :
বৈধ বিদেশযাত্রা হোক সহজ, বন্ধ হোক অযথা হয়রানি বাংলায় বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের সাবধান করল সৌদি মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

পিএসএলে সাড়ে ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিল লাহোর

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের জন্য নিলামের আগেই সরাসরি চুক্তিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এই চুক্তিতে ফ্র্যাঞ্চাইজিটির ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকারও বেশি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লাহোর কালান্দার্স।

দলটির আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, “আমাদের বাংলাদেশি ভাই মোস্তাফিজুর রহমান, যাকে আমরা ২০১৬ ও ২০১৮ সালে দলে নিয়েছিলাম, তিনি এবার সরাসরি চুক্তিতে আবার কালান্দার্স পরিবারে ফিরেছেন। একবার কালান্দার মানেই সবসময় কালান্দার।”

এর আগে, গত ৬ জানুয়ারি পিএসএল কর্তৃপক্ষও সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজকে স্বাগত জানিয়ে একটি পোস্ট দেয়। সেখানে উল্লেখ করা হয়, ‘ব্যাটাররা সতর্ক থাকুন—ফিজ শুরু করতে যাচ্ছে নতুন অধ্যায়।’ সেই পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয় পিএসএলের ১১তম আসরে মোস্তাফিজের অংশগ্রহণ।

উল্লেখ্য, আইপিএলের নিলামে ৬ কোটি ভারতীয় রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার কারণে তাকে স্কোয়াড থেকে ছাড়তে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

এই ঘটনার প্রতিবাদে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে আগ্রহ প্রকাশ করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা গ্রহণ না করায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ। এ প্রেক্ষাপটে পাকিস্তানও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়।

বর্তমানে পিএসএলের শিরোপাধারী দল লাহোর কালান্দার্স। গত মৌসুমে এই দলের হয়ে খেলেছেন বাংলাদেশের একাধিক তারকা ক্রিকেটার। তাদের মধ্যে ছিলেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

সমুদ্রপথে ইউরোপযাত্রা: ৯ মাসে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মৃত-নিখোঁজ

পিএসএলে সাড়ে ৬ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিল লাহোর

আপডেট টাইম : 01:05:29 am, Friday, 6 February 2026