Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

বাংলাদেশিদের ভিসা না পাওয়ার পেছনে পুরো সিস্টেম দায়ী: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের ভিসা না পাওয়ার জন্য ব্যক্তিগতভাবে বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এ দায় পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন,
“পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে এই দায় আমি নিতে রাজি না। এটি কোনো ব্যক্তি বা একটি মন্ত্রণালয়ের দায় নয়, এটি পুরো দেশের, পুরো সিস্টেমের দায়।”

ভিসা জটিলতার পেছনে জালিয়াতিকে বড় কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন,“বিশ্বজুড়ে অনেক সুযোগ রয়েছে, কিন্তু আমরা নিজেরাই সেগুলো কাজে লাগাতে পারছি না। ভিসা না পাওয়ার জন্য পুরোপুরি আমরা নিজেরাই দায়ী। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন—জালিয়াতিতে আমরা একেবারে সেরা। যখন কাগজপত্রেই জালিয়াতি থাকবে, তখন কেউ কেন আমাদের বিশ্বাস করবে?”

পররাষ্ট্র উপদেষ্টা সতর্ক করে বলেন, ভিসা, ভর্তি বা চাকরির অনুমতি—সবই কাগজপত্রের ওপর নির্ভরশীল।
“কাগজ দেখে বিশ্বাসযোগ্যতা তৈরি করা আমাদের দায়িত্ব। অথচ দেখা যায়, কোনো নারী গৃহকর্মীর কাজে যাওয়ার কথা, কিন্তু ভিসায় লেখা থাকে ফ্রন্ট অফিস ম্যানেজার। ভাবুন, কী পরিমাণ প্রতারণা আমরা করেছি। যতক্ষণ না আমরা নিজেদের ঘর গোছাচ্ছি, ততক্ষণ এ সমস্যার সমাধান হবে না। সামনে আরও কঠিন সময় আসতে পারে।”

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে মন্তব্য

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গেও কথা বলেন মো. তৌহিদ হোসেন। তিনি স্বীকার করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না।

তিনি বলেন,“ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ—এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা গুড ওয়ার্কিং রিলেশন চেয়েছিলাম। তবে সম্পর্কটি এখন থমকে আছে। আমি কাউকে দোষ দিতে চাই না। ভারত তাদের স্বার্থ দেখেছে, আমরাও আমাদের স্বার্থ দেখেছি। স্বার্থের দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণেই অনেক জায়গায় অগ্রগতি হয়নি।”

তবে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নির্বাচিত সরকার দায়িত্ব নিলে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও মসৃণ হবে।

অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে ব্যাখ্যা

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলো ভবিষ্যৎ সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন,“আমি উল্টোটা মনে করি। আমরা অনেক বিষয় এগিয়ে দিচ্ছি, যাতে পরবর্তী সরকারের কাজ করা সহজ হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

বাংলাদেশিদের ভিসা না পাওয়ার পেছনে পুরো সিস্টেম দায়ী: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : 01:20:21 am, Friday, 6 February 2026