সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ১০ লাখ দিরহাম জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
লটারিজয়ী প্রবাসীর নাম আলাউদ্দিন হাজী আবু সাঈদ। তিনি আমিরাতের আল আইন শহরে বসবাস করছেন এবং প্রায় ২১ বছর ধরে দেশটিতে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে আমিরাতি সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, যে টিকিটে তিনি এই বিপুল অঙ্কের অর্থ জিতেছেন, সেটি আরও ৯ জন বন্ধুর সঙ্গে যৌথভাবে কিনেছিলেন।
আলাউদ্দিন জানান, গত ছয় বছর ধরে নিয়মিত লটারির টিকিট কিনছিলেন। তিনি বলেন, “আমি সত্যিই অবাক হয়েছি। এত বছর চেষ্টা করার পরও কখনো ভাবিনি এমন কিছু ঘটবে।”
লটারিতে প্রাপ্ত অর্থ কীভাবে ব্যবহার করবেন—সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানান তিনি।

প্রবাস ডেস্ক 



















