Dhaka , Thursday, 26 February 2026
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে অংশ নিয়েছে প্রাণ মালয়েশিয়ার জোহর রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় ইরাকের নয়া প্রধানমন্ত্রী হলেন শিয়া আল- সুদানি পোস্টাল ভোটিং: প্রবাসীদের নিবন্ধনের সময় ৫ দিন—কোন দেশে কবে শুরু? বাহরাইন প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্প দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১১, আহত ৩১ লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহতদের সবাই বাংলাদেশি ‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’ স্বল্প খরচে জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স বাড়ানো গুরুত্বপূর্ণ সুযোগ মালয়েশিয়ায় ধর্মঘট করায় ১৭২ বাংলাদেশি শ্রমিক চাকরিচ্যুত

মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত

মালয়েশিয়া গমনেচ্ছু ও ই-ভিসা প্রত্যাশীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশন। সিস্টেমের কারিগরি উন্নয়ন ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ই-ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দূতাবাস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকেই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মালয়েশিয়ার ই-ভিসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন মালয়েশিয়ার ই-ভিসার অফিসিয়াল ওয়েবসাইট malaysiavisa.imi.gov.my সাধারণ ব্যবহারকারীদের জন্য বন্ধ থাকবে। এ সময় নতুন কোনো ভিসা আবেদন গ্রহণ করা হবে না এবং বর্তমানে প্রক্রিয়াধীন সব অনুমোদন কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত থাকবে।

কর্তৃপক্ষ জানায়, সিস্টেম উন্নয়ন কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ই-ভিসা সেবা পুনরায় চালু করা হবে।

তবে এই সময়ের মধ্যে যদি কারও অত্যন্ত জরুরি সহায়তার প্রয়োজন হয়, তাহলে সংশ্লিষ্টদের ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
জরুরি যোগাযোগ ই-মেইল: VLN-helpdesk@tridimas.com.my

সাময়িক এই অসুবিধার জন্য আবেদনকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মালয়েশিয়ান হাইকমিশন এবং দ্রুত সময়ের মধ্যে ই-ভিসা কার্যক্রম পুনরায় চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Rahman

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির

মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত

আপডেট টাইম : 10:51:45 am, Tuesday, 10 February 2026